×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-১৬
  • ১১৩ বার পঠিত

‎গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানসহ আওয়ামীলীগ-যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে। বিএনপির দলীয় অফিসে হামলা চালিয়ে ভাংচুর,ককটেল বিস্ফোরণ ও অগ্নি সংযোগের অভিযোগে দায়েরকৃত মামলায় জড়িত সন্দেহে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন,শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার বোদলা গ্রামের শহিদুল্লার ছেলে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু (৪৫),পশ্চিম বালুভরা গ্রামের মুনসুর আলীর ছেলে উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক আনোয়ার হোসেন (৬০) এবং উপজেলার চকাদিন গ্রামের করিম শেখের ছেলে কাশিমপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক সুলতান মাহমুদ (৪৩) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান,গত ২৬আগষ্ট উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা চালিয়ে ভাংচুর,ককটেল বিস্ফোরন ও অগ্নিকান্ডের অভিযোগে উপজেলা বিএনপির সম্পাদক মোসারব হোসেন মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতরা দায়েরকৃত মামলার তদন্ত প্রাপ্ত আসামী বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat