×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৫
  • ২৫৫ বার পঠিত
ইমাম হোসাইন, তিতাস:
কুমিল্লার তিতাসে গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ একজনকে আটক করেছে তিতাস থানা পুলিশ।

জানা যায় তিতাস থানার উপপরিদর্শক (এস আই)ওবায়দুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত বারোটা পাঁচ মিনিটে উলুকান্দি রাস্তার মাথায় গৌরীপুর-হোমনা সড়কের পাশে আল-আমিনের ভাংগারী দোকানের সামনে ভাংগারী মালামালসহ একটি ভ্যানগাড়ী সন্দেহ হলে পুলিশ আটক করে।

এসময় ভ্যান গাড়ীতে থাকা ভাংগারী মালামালের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে বিভিন্ন সাইজের ভারতীয় মদের বোতল পেলে ভ্যান গাড়ীসহ মদের বোতল গুলো জব্দ করে এবং ভ্যান চালককে আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃত ভ্যান চালক তিতাস উপজেলার দড়িমাছিমপুর গ্রামের আব্দুস সালাম (শফিক)-এর ছেলে আব্দুল কাইয়ুম(২২)। জব্দকৃত মদের মধ্যে রয়েছে (Officer’s choice BLUE PURE GRAIN WHISKEY 750ml ১৮ পিস এবং 375ml ২১ পিস/KNIGHT RIDER PNEMIUM VODKA 750ml ১১ পিস এবং 375ml) ১৭ পিস মোট ৬৭ (সাতষট্টি পিস)।

তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চান কান্তি দাস জানান,উল্লেখিত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বিধি মোতাবেক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হচ্ছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat