×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২২
  • ৯৯ বার পঠিত
রাশিমুল হক রিমন, আমতলী


দল ও ব্যাক্তির জন্য জীবন নয়, জীবন হবে আল্লাহর জন্য। কারো গনগড়া কথায় হেজাদ নয়, জেহাদ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। বর্তমানে দেশে ঘোলা পানিতে মাছ শিকারের মত চেষ্টা চলছে। যে যাকে শিকার করতে পরে, সে তাকে শিকার করছেন। আমতলী উপজেলার আমড়াগাছিয়া হুসাইনপুর খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স ময়দানে তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিন শুক্রবার জুমআর নামাজ শেষে তার বয়ানে লক্ষাধীক মুসুল্লীদের উদ্দেশ্যে ছারছিনা পীর মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন এ কথা বলেছেন। তিনি আরো বলেছেন,  দেশে ইসলাম নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। ইসলামের নামে একদল মানুষ রাজনীতি করে ইসলামকে ধ্বংস করছে। ছারছিনা দরবার কারো বা কোন দলের রাজনীতি করে না। তারা আল্লাহর রাজনীতি করে। দেশে ইসলামের জন্য যতটুকু করা প্রয়োজন ছারছীনা দরবার তা করছে। পরে তিনি দেশ ও দেশের উম্মার জন্য আখেরী মোনাজাতে দোয়া করেছেন। দোয়ায় লক্ষাধীক মানুষের আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আমড়াগাছিয়া ময়দান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহর সিনিয়র নায়েবে আমিন হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর ছালেহ মোহাম্মদ নেছারুল্লাহ, ছারছিনা দারুসসুন্নাহ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন, আলহাজ্ব হযরত মাওলানা মির্জা নুরু রহমান বেগ, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম যুগ্ম মহা সচিব অ্যাডভোট গাজী মোঃ তৌহিদুল ইসলাম,  অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন রফিকুল ইসলাম তালুকদার, বিএনপি নেতা মশিউর রহমান আকন, কুকুয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান কায়েসুর রহমান ফকু, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা ও  আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার প্রমুখ।  
উল্লেখ্য তিন দিন ব্যাপী মাহফিল গত বুধবার শুরু হয়। শুক্রবার জুমআর নামাজবাদ আখেরী মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হয়েছে।     

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat