×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২৩
  • ১২৪ বার পঠিত

খন্দকার মোহাম্মদ আলী, (সিরাজগঞ্জ) প্রতিনিধি:


‎ সিরাজগঞ্জের বেলকুচির দেলুয়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির থেকে গতমাসে চুরি হওয়া ৩টি পিতলের প্রতিমা ও স্বর্ন উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ। এসময় চুরির দায়ে  হামিদুল ইসলাম ওরফে আরিফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।


‎গতকাল শুক্রবার (২১ফেব্রুয়ারি) রাতে উপজেলার বোলগাঁতী গ্রামে আরিফের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আরিফ এনায়েতপুর থানার রুপনাই গ্রামের দাদু শেখের ছেলে।


‎বেলকুচি থানার ওসি মো: জাকেরিয়া হোসেন বলেন, গতমাসে ওই মন্দির থেকে পিতলের প্রতিমা ও স্বর্ন চুরির ঘটনা ঘটে। এঘটনায় মামলা হবার পর থেকেই আমরা চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধারে তৎপরতা শুরু করি। এরপর গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে আরিফের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যের ভিত্তিতে তার শ্বশুরবাড়ি থেকেই চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat