×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২৩
  • ৭৮ বার পঠিত
মোঃ রবিউল ইসলাম, রিপোর্টারঃ 

গাজীপুরের কাপাসিয়ায় 'ইসলামী যুবকল্যাণ সংস্থা'র উদ্যোগে বিশাল মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক সঙ্গীত পরিবেশিত হয়েছে। শুক্রবার কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল থেকে গভীর রাত পর্যন্ত ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দশ সহস্রাধিক ছাত্র-যুবক, নারী-পুরুষ সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। 

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক শরিফুল ইসলাম গালিব ও সাব্বির আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় আল্লামা আশেকে মোস্তফা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

সুপরিচিত ভাষ্যকার ইলিয়াস হাসান এবং ওবায়দুল হকের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও সূরা সদস্য মোঃ সালাউদ্দিন আইয়ুবী, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হাসান, দেলোয়ার জেনারেল হাসপাতালের সত্বাধিকারী মোঃ দেলোয়ার হোসেন, আল আমিন, সাইফুল ইসলাম প্রমুখ। 
অনুষ্ঠানে মনোজ্ঞ ইসলামী সঙ্গীত পরিবেশন করেন সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিচালক আব্দুল্লাহ আল নোমান, 
শেখ এনাম, মাহমুদ হোজাইফা, আবু ওবায়দা, আবু রায়হান, তাহসিনুল ইসলাম, তাওহিদ জামিল, শেখ সাঈদ, 
মোয়াজ, সোমামা মারজু, শিল্পী খান সাহেব প্রমুখ ।

কাপাসিয়ার ইতিহাসে সর্বপ্রথম সর্ববৃহৎ এই ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন এলাকার হাজার হাজার নারী পুরুষ গভীর রাত পর্যন্ত মনভরে উপভোগ করেন। উপস্থিত সকলের সার্বিক সহযোগিতায় অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে এ অনুষ্ঠান সম্পন্ন করতে পারায় আয়োজক কমিটির নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে সময় সুযোগ আরো বড় পরিসরে এমন অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat