×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২৩
  • ৯৬ বার পঠিত

সোহরাব বরগুনা প্রতিনিধি:



বরগুনার আয়লা পাতাকাটা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হলো গ্রাম আদালত বিষয়ক এক বিশেষ কমিউনিটি মতবিনিময় সভা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ সভায় অংশ নেন স্থানীয় জনগণ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, ইউপি সদস্যবৃন্দ, সমাজসেবী সংগঠনের প্রতিনিধিরা এবং সাংবাদিকগণ। সভার মূল উদ্দেশ্য ছিল গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় সমস্যা সমাধানে আইনগত প্রক্রিয়াকে সহজ করা এবং স্থানীয়দের আইনি সচেতনতা বৃদ্ধি করা।
সকালে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সমন্বয়কারী সাদিয়া আক্তার গ্রাম আদালতের কার্যক্রম ও সচেতনামূলক দিক তুলে ধরেন। সভায় গ্রাম আদালত বিষয়ক একটি ভিডিও প্রদর্শন করা হয় এবং গ্রাম্য নাটকের মাধ্যমে আদালতের বিচারক কার্যক্রম চিত্রিত করা হয়, যাতে স্থানীয়রা এ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারেন। সভায় অংশগ্রহণকারীরা জানান, এই মতবিনিময় সভার মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে অনেক নতুন তথ্য জানতে পেরেছেন এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তির জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন। এ ধরনের সচেতনতামূলক সভা ভবিষ্যতেও আয়োজন করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। স্থানীয় পর্যায়ে আইনি সেবা সহজলভ্য করতে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও প্রসারিত করার আহ্বান জানান সংশ্লিষ্টরা।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat