×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২৩
  • ১৭৭ বার পঠিত

‎গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :


অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য আব্দুল করিম (৪০)কে গ্রেফতার করেছে। এছাড়া আদালতের পরোয়ানা অনুযায়ী আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।
‎আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দীন জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে উপজেলার কাজী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাজী পাড়া গ্রামের মৃত অকিম উদ্দীনের ছেলে আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল করিমকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি আত্রাই থানায় বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার তদন্তপ্রাপ্ত আসামী আব্দুল করিম। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া একই রাতে উপজেলার পাচুঁপুর গ্রামের লোবান আলীর ছেলে মকবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মকবুল হোসেনের বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat