×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০২-২৫
  • ৯৬ বার পঠিত
জাহিদ খান,জেলা প্রতিনিধিঃ 


কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা পরিষদ হলরুমে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও বিকাশ সাধনের লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সিব্বির আহমেদ ও সার্বিক ব্যবস্থাপনায় জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোফাখারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জামাল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা, জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষক মোহসেনা আক্তার (বিউটিফিকেশন), লাভলী পারভীন (ফ্যাশন ডিজাইন), জান্নাতুন খাতুন (ক্যাটারিং) এবং পলাশ চন্দ্র বর্মন (ইন্টেরিয়র ডিজাইন ও ইভেন্ট ম্যানেজমেন্ট)।

এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষক, সাংবাদিক ও জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় পাঁচটি ট্রেডে মোট তিনশত পঞ্চাশ জন নারী অংশগ্রহণ করেন, যারা চল্লিশ দিন ও আশি দিনের প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

প্রশিক্ষণ শেষে বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ই-কমার্স ট্রেডের পঞ্চাশজন প্রশিক্ষণার্থীকে একাউন্ট পে চেক প্রদান করা হয়। এ ছাড়া, দশজন সফল নারী উদ্যোক্তাকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়ে তাদের কাজের স্বীকৃতি দেওয়া হয়।

এই কর্মসূচির মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার পাশাপাশি তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ সৃষ্টি করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat