×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২৬
  • ৯৪ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি:


কুমিল্লা প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। কাউন্সিলে বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতাদের ভোটে মহানগর বিএনপির নেতা নির্বাচিত হওয়ার কথা থাকলেও তিনপদে কোনো প্রতিদ্বন্দ্বিতায় না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউছুফ মোল্লা টিপু ও সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব।

মঙ্গলবার (২৫ ফ্রেরুয়ারি) বিকালে কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলনে বিএনপির কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলী আক্কাস এই তিন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নেতৃবৃন্দদের নাম ঘোষণা করলে তুমুল করতালীর মাধ্যমে কাউন্সিলরা তা সমর্থন করেন।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠা হলেও ২০২২ সালের ৩০ মে প্রথমবারের মতো মহানগর বিএনপির ৪৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্র। আর আজ প্রথম বারের মতো কুমিল্লা মহানগর বিএনপি নির্বাচিত কমিটি পেল।

উল্লেখ্য তফসিল অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়ন ফরম বিক্রি ও জমার দিন ছিল ২০ ফেব্রুয়ারি। ২১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই। প্রত্যাহারের দিন ছিল ২২ ফেব্রুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৩ ফেব্রুয়ারি। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ২৪ ফেব্রুয়ারি। আর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আজ মঙ্গলবার। সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক পদে মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপু ও সাংগঠনিক সম্পাদক পদে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজিউর রহমান একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat