×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২৬
  • ১২৫ বার পঠিত
মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ 

গাজীপুর মহানগরের বাসন থানাধীন পেয়ারা বাগান এলাকা হইতে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন ডাকাতদলের সদস্যকে গ্রেফতার করেছে জিএমপির গোয়েন্দা (ডিবি উত্তর) পুলিশ। গত ২৫ ফেব্রুয়ারি ( মঙ্গলবার ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (মিডিয়া বিভাগ)।

জানা যায়, ২৪ ফেব্রুয়ারি ( সোমবার ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (উত্তর) বিভাগের উপ পুলিশ কমিশনারের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক টিম বাসন থানাধীন পেয়ারা বাগান এলাকায় গাজীপুর টু টাঙ্গাইল মহাসড়কে অভিযান পরিচালনা করে। এসময় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতারকৃত আসামী মোঃ আবুল হোসেন, বয়স (৪০) এর কাছ থেকে একটি ২০ মি.মি লোহার রড ও ১ টি কালো রংয়ের প্লাষ্টিকের হাতলযুক্ত চাকু, ও আসামী আসলাম আসাদ, বয়স (৩৫) এর কাছ থেকে ০১ টি ২০ মি.মি. লোহার রড়, আসামী মোঃ আরিফ মিয়া, বয়স (২৫) এর কাছ থেকে ০১টি কালো রংয়ের প্লাস্টিকের হাতলযুক্ত চাকু এবং আসামী মোঃ আনিস, বয়স (৪০) এর কাছ থেকে ০১টি লাল রংয়ের প্লাষ্টিকের হাতলযুক্ত স্ক্রু ড্রাইভারসহ ডাকাতচক্রকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ডাকাতদলের সদস্যরা পুলিশকে জানায়- নিয়মিত ভোগড়া বাইপাস হইতে গাজীপুর হাইওয়ে ও আশপাশ এলাকায় ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ করে আসতেছে তারা। উল্লেখিত ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় জিএমপি বাসন থানা ৩০ নং মামলাটি রুজু করা হয়েছে এবং আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও ধৃত এই ডাকাত দলের সদস্যদের বিরুদ্ধে বাসন ও সদর থানায় একাধিক মাদক ও ডাকাতির মামলা আদালতে বিচারাধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat