×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২৬
  • ৮৩ বার পঠিত
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক কবিরুল ইসলাম ওরফে জয় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন।  গত শনিবার ভোরে সদর উপজেলার ভুল্লী এলাকার বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে।

কবিরুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার কেশুরবাড়ি এলাকার মৃত মতিউর রহমানের ছেলে। তিনি জুলাই আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন। তার শরীরে অতীতে প্রায় ২৭টি গুলির চিহ্ন রয়েছে। সম্প্রতি চোখে গুলি লাগার কারণে চিকিৎসার জন্য তিনি ঢাকায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে শনিবার ভোর ৫টার দিকে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় এবং তার সঙ্গে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকায় চিকিৎসা শেষে হানিফ পরিবহনের একটি বাসে করে ঠাকুরগাঁও বাস টার্মিনালে নামেন কবিরুল। সেখান থেকে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে ঘিরে ফেলে। এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারধর করে পালিয়ে যায়।

গুরুতর আহত কবিরুল বলেন, “আমি ১৯ তারিখ চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছিলাম। আজ বাড়ি ফেরার পথে রাত ২টার দিকে একজন আমাকে ফোন করে জানতে চায় আমি কোথায় আছি। পরে আমি জানাই, ঠাকুরগাঁও ফিরছি। শনিবার সকাল ৫টার দিকে ভুল্লী এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আমার ওপর হামলা চালায়। তাদের হাতে ধারালো দেশীয় অস্ত্র ছিল। আমি হামলাকারীদের চিনতে পারিনি। তবে তারা আমাকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালিয়েছিল। আমি এই ঘটনার সঠিক বিচার চাই।”

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার রাকিবুল ইসলাম চয়ন জানান, “কবিরুলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। জখমের কারণে বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।”

ঠাকুরগাঁও পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বলেন, “আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।”

এই হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।c

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat