×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১২-০৬
  • ১৯৩ বার পঠিত
 রেজাউল করিম,  শেরপুর প্রতিনিধি :
বাংলাদেশে যখন সাইবার নিরাপত্তা সচেতনতা সীমিত ছিল, তখন থেকেই মানুষের ডিজিটাল নিরাপত্তা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন শেরপুরের ঝিনাইগাতির তরুণ সাইবার বিশেষজ্ঞ আব্দুল্লাহ আল নোমান। ২০১৪ সালে সাইবার নিরাপত্তা নিয়ে তাঁর যাত্রা শুরু হলেও বর্তমানে তিনি দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার এবং সাধারণ মানুষের কাছে এক নির্ভরযোগ্য সাইবার সাপোর্ট ব্যক্তিত্ব।

গত কয়েক বছরে তাঁর প্রতিষ্ঠিত ফেসবুক পেজ CyberCrack24 Official–এর মাধ্যমে ৫০ জনেরও বেশি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও বিভিন্ন প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়ার নিরাপত্তা নিশ্চিত করেছেন তিনি। পেইজ বা ব্যক্তিগত অ্যাকাউন্টে অ্যাক্সেস সমস্যা, ফিশিং আক্রমণ, ভুয়া কপিরাইট স্ট্রাইকসহ নানান সাইবার হামলার সফল সমাধান দিয়েছেন নিয়মিতভাবে।

বিশেষ করে অনলাইনে হয়রানির (Harassment) বিরুদ্ধে তাঁর অবদান অনন্য। ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি সম্পূর্ণ বিনামূল্যে ২০০০-এরও বেশি অনলাইন হ্যারেসমেন্ট কেস সমাধান করেছেন। তাঁর সহায়তায় অনেক নারী–পুরুষ নিজেদের ডিজিটাল পরিচয় নিরাপদে ফিরে পেয়েছেন।

এছাড়া সাইবার দক্ষতা ব্যবহার করে পুলিশ প্রশাসনের সহযোগিতায় ১,০০০-এরও বেশি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিয়েছেন। তাঁর এই মানবিক উদ্যোগ অসংখ্য মানুষের মুখে হাসি ফুটিয়েছে।

শৈশব থেকেই কম্পিউটারের প্রতি আগ্রহী নোমান জানান, হ্যাকিং ভিত্তিক চলচ্চিত্র দেখে তাঁর নৈতিক হ্যাকিংয়ের প্রতি আগ্রহ তৈরি হয়। এরপর থেকেই সোশ্যাল মিডিয়া সিকিউরিটি, বাগ হান্টিং, ফিশিং প্রতিরোধ ও ওয়েব নিরাপত্তায় কাজ শুরু করেন তিনি। পরবর্তীতে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার ও মিডিয়া তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ পান। বর্তমানে তাঁর এজেন্সি CyberCrack24 দেশব্যাপী পরিচিত একটি সাইবার সলিউশন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো—এজেন্সির পেইড কোর্স থেকে অর্জিত আয়ের ৫০% জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়, যা প্রযুক্তিভিত্তিক মানবিক সহায়তার দৃষ্টান্ত।

সাইবার অপরাধমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিদিন কাজ করে চলা এই তরুণ বলেন—

“মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রথম লক্ষ্য। কেউ যেন অনলাইনে প্রতারিত বা হয়রানির শিকার না হয়—আমি সেই স্বপ্নই দেখি।”

সবশেষে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন, যাতে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানুষের সাইবার নিরাপত্তায় ভূমিকা রাখতে পারেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat