×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৫-০২-২৬
  • ৯৪ বার পঠিত

আবু হাসান আপন,নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি:


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাঙ্গরা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশের উদ্যোগে দেড় শতাদিক হতদরিদ্র, অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার বাঙ্গরা দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব ইফতার সামগ্রী বিতরন করা হয়। প্রতিটি পরিবারের জন্য ইফতার সামগ্রীর মধ্যে ছিলো খেজুর, ছোলা বুট, সয়াবিন তৈল, আলু, পেয়াজ ও মুড়ি।


ফাউন্ডেশনের সিনেট ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব ফোরকানুল ইসলাম।


ইফতার সামগ্রী বিতরণের সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা প্রফেসর মোঃ ইউনুছ মোল্লা, জিনদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মজনু সরকার, বাঙ্গরা বাজার কমিটির সভাপতি হাজী মোঃ শামীম মিয়া, সহ সভাপতি ডাঃ আবুল খায়ের, সাধারন সম্পাদক আতিক সরকার, সাবেক ইউপি সদস্য সোলেমান মিয়া, সমাজ সেবক শামসু মিয়া, একে এম জাহাঙ্গীর ও আবুল খায়ের, ফাউন্ডেশনের উপদেস্টা মোঃ বায়েজিদ, সিনেট কো-চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার, একাউন্ট হোল্ডার ডাঃ ইউনুছ মিয়া, ডাঃ আবু বক্কর ছিদ্দিক মাসুদ প্রমুখ।


এসময় উপস্থিত অতিথিরা, অত্র ফাউন্ডেশের সকল সামাজিক, মানবিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন ইতিমধ্যে নানামূখী কর্মকান্ডের মাধ্যমে সংগঠনটি এলাকার হতদরিদ্র পরিবারের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন তা সত্যিই এক বিরল দৃষ্টান্ত। ভবিষ্যতেও সংগঠনটির এমন সকল কর্মকান্ড অব্যাহত রাখার পাশাপাশি তারা গ্রামের দরিদ্র যুবকদের প্রবাসে পাঠানোর ব্যাপারে সার্বিক সহযোগীতা করার আহবান জানান। 


ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা জানান, আসছে মাহে রমজানে যাতে এলাকার সকল হতদরিদ্র পরিবারগুলো ইফতার করতে পারে, এজন্যই আমরা প্রবাসীরা মিলে ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরনের আয়োজন করেছি। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখতে তারা সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat