×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৫-০১-২৩
  • ২২৭ বার পঠিত
এ.কে পলাশ, কুমিল্লা 
কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাজার এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশী  পিস্তল ৯ রাউন্ড গুলিসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) গভীর রাতে উপজেলার গৌরীপুর বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো: ইসহাক তুষার (২৪) উপজেলার ইলিয়টগঞ্জ এলাকার বাশরা গ্রামের আলমগীরের ছেলে ও মেহেদী হাসান রাজা (২২) গৌরীপুর এলাকার আবুল কাশেমের ছেলে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে গৌরীপুর ইউনিয়নের আঙ্গাউড়া ভুলিরপাড় এলাকায়  বিশেষ অভিযান চালিয়ে একটি  মোটরসাইকেলসহ দুই তরুণকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একটি ৭.৬২ পিস্তল, ৯ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুনায়েত চৌধুরী বলেন, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য এবং নানান অপকর্মের সঙ্গে জড়িত ছিল। তাদের কাছে আরও অস্ত্র থাকতে পারে সেই বিষয়ে জানতে পুলিশ কাজ করছে। আটককৃত আসামিদের থানায় অস্ত্র আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat