×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০২-২৬
  • ৯১ বার পঠিত
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ 

অপারেশন ডেভিল হান্ট অভিযানে  শাজাহানপুরে আওয়ামী লীগের ২ নেতাকর্মী কে গ্রেফতার করেছে পুলিশ,
বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবদল নেতা ফোরকান হত‍্যা মামলায় থানা পুলিশের অভিযানে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের ২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন 
 শাজাহানপুর উপজেলার আড়িয়া
মানিকদিপা উত্তরপাড়া গ্রামের আলহাজ্ব ইয়াছিন আলীর ছেলে ইউসুফ আলী (৪৮) ও উপজেলার কৈগাড়ী পশ্চিমপাড়া মৃত চাঁন মিয়ার ছেলে নিলু পোদ্দার (৪৫)। 

 গ্রেফতারকৃত  ইউসুফ উপজেলার আড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অপর জন হলেন আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য।

শাজাহানপুর থানার (অফিসার ইনচার্জ) 
ওসি ওয়াদুদ আলম জানান, আসামী ইউসুফ আলী যুবদল নেতা ফোরকান হত‍্যা মামলার আসামী। 
এছাড়াও তার বিরুদ্ধে এলাকায় বসতবাড়ি নির্মাণে চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগও রয়েছে। অপর আসামী নিলু পোদ্দার কৈগাড়ী এলাকার সন্ত্রাস ও চাঁদাবাজদের সহযোগী ছিল। অপারেশন ডেভিল হান্টে তাদের আটক করা হয়েছে, 
 এধরণের অভিযান অব‍্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat