×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২৭
  • ৮৫ বার পঠিত
মোঃ মাসুম আলম 
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:


গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ২৬ ফেব্রুয়ারী (বুধবার) সকালে ঐতিহ্যবাহী কালিয়াকৈর  প্রেসক্লাবে ৩৯ বছর পর দ্বিবার্ষিক  নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 
উক্ত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন সিনিয়র সাংবাদিক, দৈনিক যুগান্তর পত্রিকার কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি, সরকার আব্দুল আলীম ও সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন দৈনিক মানবকণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি, সেলিম হোসেন সানি এবং সাংগঠনিক সম্পাদক পদে আলোকিত প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি, শাহালম সিকদার। উক্ত প্রেস ক্লাবে ১৫ সদস্য বিশিষ্ট পদে নির্বাচন অনুষ্ঠিত  হয়েছে, মোট তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বাকি ১২ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  প্রার্থীরা নির্বাচিত হন। সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি মাইনুল সিকদার,  সহ-সভাপতি  পদে এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ডি.এম সামান উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে  দোলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে স্বপন সরকার, অর্থ সম্পাদক নজরুল ইসলাম- ২, দপ্তর সম্পাদক পদে নজরুল ইসলাম -১, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোয়াজ্জেম হোসেন, তথ্য ও গবেষণা  সম্পাদক পদে নাছিম কবির  রনি, সমাজকল্যাণ সম্পাদক পদে মহসিন মোল্লা , নির্বাহী সদস্য-১ আইয়ুব রানা,  নির্বাহী সদস্য-২ এম মাহবুব হাসান মেহেদী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat