×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৫-০১-২৫
  • ১৯৭ বার পঠিত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ), হাবিবুল্লাহ মীর
সোনালী কন্ঠে  সংবাদ প্রকাশের পর নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভায় ফুলকলি সুইটস অ্যান্ড বেকারি ও শুভ ফুট নামের অবৈধ শিশু খাদ্যপন্য উৎপাদন, বেআইনিভাবে কারখানা পরিচালনাসহ নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছেন রূপগঞ্জ উপজেলা প্রশাসন। আজ ২৩ জানুয়ারী বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তরিকুল আলম। এ সময় বিপুল পরিমাণ অবৈধভাবে উৎপাদিত শিশুখাদ্য পন্য উদ্ধার করে তা ধ্বংসসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্টেট। এ সময় অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের আঞ্চলিক (ঢাকা জোন) কর্মকর্তা সাফায়েত হোসেন, সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে বিএসটিআই আঞ্চলিক কর্মকর্তা  (ঢাকা জোন) সাফায়েত হোসেন বলেন, শুভ ফুড কারখানার সবগুলো পন্য অবৈধ ও নিন্মামানের। এতে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। তাতে শিশুদের জন্যে মৃত্যু ঝুঁকি আছে। তাই এটি বেআইনি। এমনকি বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় শুভ ফুট কারখানাকে ৩০ হাজার টাকা এবং সেই সাথে ফুলকলি সুইটস এন্ড বেকারির কিছু পণ্যের বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ফুলকলি সুইটস এন্ড বেকারির ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

রুপগঞ্জ সহকারী কমিশনার ভূমি ও (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) তরিকুল আলম অভিযান শেষে সাংবাদিকদের বলেন, তারাবো পৌরসভা এলাকায় একটি বাসার মধ্যে অবৈধভাবে শুভ ফুড কারখানা পরিচালনা করে আসছিলো এবং মরণঘাতী শিশু খাদ্য উৎপাদনের গোঁপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ খাদ্য পন্য উদ্ধার ও ধ্বংস করাসহ ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ফুলকলি সুইট অ্যান্ড বেকারির কিছু খাদ্য পণ্যের বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ১লক্ষ টাকা জরিমানা করা হয়। তবে এমন আরো অন্য কোন প্রতিষ্ঠানেও অনিয়ম পেলে অভিযান অব্যাহত রাখবো। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat