×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০২-২৭
  • ১২৯ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম( ভারত) প্রতিনিধিঃ

এবার গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের আসামরাজ‍্য। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। ন‍্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ‍্য অনুযায়ী, বুধবার (২৬ ফেব্রুয়ারি ) রাত ২টা ২৫ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আসামের মরিগাঁও, ভুপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে। গুয়াহাটি সহ আসামের একাধিক জায়গায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এই ভূমিকম্পের জেরে এখনও কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত আসাম। এটি "সিসমিক জোন ফাইভ" এর অন্তভুর্ক্ত। উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ) সকাল ৬টা ১০ মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠেছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জায়গায়। এমনকি কম্পন অনুভূত হয়েছিল প্রতিবেশী দেশ বাংলাদেশ  ও। এর উৎসস্থল ছিল বঙ্গোপসাগরের ৯১ কিলোমিটার গভীরে। তীব্রতা ছিল ৫•১। মাত্র ২ দিনের ব‍্যবধানে এবার ভূমিকম্প আসামে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat