×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০৩-০১
  • ১২২ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম( ভারত) প্রতিনিধিঃ ভারতের উত্তরাখন্ডের বদ্রীনাথের কাছে তুষার ধসে আটক অন্তত ৪৭ জন শ্রমিক। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ) উত্তরাখন্ডের চামোলি জেলায় ভারত- তিব্বত সীমান্তের কাছে মানা গ্রামে কাজ করছিলেন প্রায় ৫৭ জন শ্রমিক। আচমকা সেখানে ধস নামে। আটকে পড়েন তাঁরা। উদ্ধার কাজ শুরু হয়েছে। ১০ জনকে উদ্ধার করে সেনাক‍্যাম্পে নিয়ে যাওয়া হয়। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে। এদিন বদ্রীনাথ ধাম থেকে ৩ কিলোমিটার আগে বর্ডার রোড অর্গানাইজেশন ( বিআরও) ক‍্যাম্পের কাছে রাস্তার কাজ করছিলেন ওই শ্রমিকরা। সেই সময় আচমকাই ধস নামে। ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় এবং রাজ‍্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, ভারত- তিব্বত বর্ডার পুলিশ  এবং বিআরও টিম। ঘটনাস্থলে পৌঁছায় প্রায় ৪টি অ‍্যাম্বুল‍্যান্স। এদিকে তুষার ধসের জেরে উদ্ধার কাজে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। ঘটনার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেন উত্তরাখন্ডের মুখ‍্যমন্ত্রী পুস্কর সিং ধামী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। সকল শ্রমিক যাতে সুরক্ষিত ফিরে আসেন, সে প্রার্থনা করেছেন তিনি। এদিকে আইএমডির তরফে উত্তরাখন্ড সহ বেশ কয়েকটি পাহাড়ি এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ) গভীর রাত পর্যন্ত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat