×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-০৯-২৭
  • ১৭৪ বার পঠিত

মো: রিয়াজ

স্টাফ রিপোর্টার শেরপুর 


আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে পৌর শহর জামায়াতের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শেরপুর শহরের ডিসি গেইটের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। 

বক্তারা অভিযোগ করেন, সরকার দেশে একদলীয় শাসন কায়েম করতে চায়। তারা বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া দেশে কোনো গণতন্ত্র টিকে থাকতে পারে না।

পৌর শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর সদর -১ আসনের এমপি প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম।


পৌর শহর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, ডা. আনোয়ার হোসেন, জামায়াত নেতা মাওলানা নূরে আলম সিদ্দিকী, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহান, জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল ইসলাম মাসুম   

পৌর শহর জামায়াতের সহ সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার সহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat