×
সদ্য প্রাপ্ত:
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত
  • প্রকাশিত : ২০২৫-০৯-২৮
  • ২১২ বার পঠিত

মুজাহিদ হোসেন

নওগাঁ জেলা প্রতিনিধি: 


নওগাঁ জেলার বিভিন্ন সরকারি দপ্তরে লাগামহীন ঘুষ, দুর্নীতি ও সরকারি কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে এবং নাগরিক সেবায় হয়রানির বিরুদ্ধে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের কেন্দ্রীয় মুক্তির মোড়ে নওগাঁ পৌরসভার সামনে এ মানববন্ধনের আয়োজন করে নাগরিক উন্নয়ন ফোরাম

মানববন্ধনে সভাপতিত্ব করেন ভাসানী পরিষদ নওগাঁ'র আহ্বায়ক ও বিশিষ্ট শিক্ষক জাহিদ রাব্বানী রশিদ এবং সঞ্চালনায় ছিলেন জেলা জাতীয় নাগরিক পার্টি'র সদস্য সচিব দেওয়ান মাহবুব আল হাসান

এ সময় বক্তব্য রাখেন—

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)'র জেলা আহ্বায়ক জয়নাল আবেদীন মুকুল

সুজন'র সভাপতি মোফাজ্জল হোসেন

নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থা'র নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল

নওগাঁ জেলা ছাত্রফ্রন্ট'র সভাপতি মিজানুর রহমান

এছাড়াও জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে উত্থাপিত প্রধান অভিযোগ ও দাবিসমূহ:

নওগাঁর প্রতিটি সরকারি অফিসে দুর্নীতি যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।

সাধারণ নাগরিকদের ন্যায্য সেবা পেতে ঘুষ দিতে হচ্ছে এবং পড়তে হচ্ছে হয়রানির মুখে।

সরকারি কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা ও দায়িত্বহীন আচরণে জনভোগান্তি চরমে পৌঁছেছে।

অবিলম্বে দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ ও জবাবদিহির আওতায় আনতে হবে।

শহরের বেহাল সড়কসমূহ দ্রুত সংস্কার করতে হবে।

অবৈধ ইটভাটা বন্ধ করে পরিবেশ দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

পৌরসভার চাপিয়ে দেওয়া অতিরিক্ত কর বাতিল করতে হবে।

যানজট নিরসনে দ্রুত ফোরলেন রাস্তা নির্মাণ ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, রাষ্ট্র ও প্রশাসনের উন্নয়ন কেবল কাগজে-কলমে হলে চলবে না, তা যেন বাস্তবেও প্রতিফলিত হয়। দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসন ছাড়া জনগণের ভোগান্তি দূর হবে না।

আয়োজকরা জানান, সুশাসন, স্বচ্ছতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরণের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat