×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০৯-২৮
  • ২৬৫ বার পঠিত
জাতীয় প্রেসক্লাবের সামনে-জাতীয়তাবাদী লেখক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা শামসুজ্জামান দুদু।তিনি বলেন পি আর পদ্ধতির নির্বাচনের সাথে জাতির পরিচিতি নেই।কিন্ত একটি বিশেষ গোষ্ঠী সেই পদ্ধতির নির্বাচন চেয়ে নির্বাচন বানচাল করার চেষ্টায় লিপ্ত রয়েছে।তাদের সেই হীন চেষ্টা জাতি রুখে দিবে।প্রধান বক্তা হিসেবে বক্তৃতা রাখেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম-মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা।তিনি বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এবং জাতির প্রয়োজনের তাগীদে আমরা যুদ্ধ করে পাকিস্তানিদেরকে তাড়িয়ে দেশ স্বাধীন করেছি এবং গণতন্ত্র ফিরিয়ে এনেছি।তিনি আরো বলেন ভারতীয় আধিপত্যবাদী তথা সেই আধিপত্যবাদীদের এবং স্বদেশী দোসর আওয়ামী লীগের একনায়াকতন্ত্রের বিরুদ্ধে আমরা আন্দোলন- সংগ্রাম করে ৫ আগস্ট ২০২৪ সালে দেশ ছাড়া করেছি। আজ একটি বিশেষ গোষ্ঠী সেই আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মাঠে কাজ করছে এবং তাদের সুবিধামতো পদ্ধতির নির্বাচন চাচ্ছে।এই জাতি চক্রান্তকারীদের চক্রান্ত সব সময় প্রতিহত করে দিয়েছেন এবং ভবিষ্যতেও জাতীয় স্বার্থে জাতি নস্যাৎ করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন ইনশাল্লাহ।সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা সাংবাদিক রাজু আহম্মেদ বলেন ডাকসু নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়ম হয়েছে।তিনি আরো বলেন প্রশাসনের বিভিন্ন স্তরে একটি চক্র রয়েছে যারা সুষ্ঠু নির্বাচন চায়না।সুতরাং তাদেরকে অবিলম্বে খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় নিতে হবে।অশুভ শক্তি কখনোই চাইবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতির হৃদয়ের দল দেশের ক্ষমতায় আসুক।তাই নির্বাচনের আগেই তাদেরকে বহিষ্কার করতে ও আইনের আওতায় নিতে হবে।সভায় সভাপতিত্ব করেন কবি শাহীন রেজা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat