×
সদ্য প্রাপ্ত:
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত
  • প্রকাশিত : ২০২৫-১০-০৫
  • ১৮৫ বার পঠিত
ইসমাইল মোজাহিদ ,ফুলগাজী (ফেনী);

ফেনীর ফুলগাজী উপজেলার ব্যস্ততম যাত্রীছাউনি সংলগ্ন ট্রেড সেন্টার মার্কেটে শনিবার (৪ অক্টোবর) গভীর রাতে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত আনুমানিক ১২টার দিকে এ অগ্নিকাণ্ডে বিখ্যাত ফুলগাজী নবাবি হোটেল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের নীরবতা ভেঙে হঠাৎ “আগুন লাগছে” চিৎকারে স্থানীয়রা দৌড়ে ঘটনাস্থলে ছুটে আসে। পরে ফুলগাজী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সময় ফুলগাজী সেনাবাহিনীর নিরাপত্তা টিমও উপস্থিত থেকে সহায়তা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, নবাবি হোটেলটি সম্প্রতি মালিকানা হস্তান্তরের প্রক্রিয়ায় ছিল। গত শনিবারই প্রথম মালিক মোশাররফ (ফুলগাজী স্বেচ্ছাসেবক দলের বাবু ভাই নামে পরিচিত) হোটেলের দ্বিতীয় মালিকানার অংশ বুঝিয়ে দেন। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিকেজ বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান, “আমি দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলাম। হঠাৎ ফোনে খবর পাই মার্কেটে আগুন লেগেছে। এসে দেখি পুরো নবাবি হোটেল ছাই হয়ে গেছে, তবে অন্য কোনো দোকান ক্ষতিগ্রস্ত হয়নি।”

দমকল সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। তবে নবাবি হোটেলের সম্পূর্ণ ক্ষতি হওয়ায় ব্যবসায়ীর প্রায় লাখো টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat