×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১০-০৮
  • ১৪৫ বার পঠিত

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:


নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে পূর্ণভবা নদীতে চলছে মাছের জোয়ার। নদীর পানিতে বিভিন্ন প্রজাতির মাছের দেখা মিলছে হঠাৎ করেই। এতে নদীর পাড়জুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নদীতে নামছে হাজারো মানুষ, কেউ জাল নিয়ে, কেউ বঁড়শি, আবার কেউ বা হাতে ঝাঁকি জাল ফেলে ধরছেন মাছ।

স্থানীয়রা জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির স্রোতে নদীতে পানি বৃদ্ধি পায়। এতে ভাটির দিকে নামতে থাকা মাছ নিতপুর এলাকার নদীর বাঁকে এসে জমে ওঠে। এ সুযোগে এলাকাবাসী দল বেঁধে নদীতে নেমে পড়েছেন মাছ ধরতে।

একজন স্থানীয় যুবক বলেন, “এমন দৃশ্য বছরে একবারই দেখা যায়। নদীতে এত মাছ আগে কখনও দেখিনি। সবাই আনন্দে মাছ ধরছে, যেন একটা উৎসব।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছে এই ‘মাছের জোয়ার’ দেখতে। কেউ পরিবার নিয়ে আসছেন মাছ ধরার আনন্দে অংশ নিতে, কেউ বা কিনে নিচ্ছেন তাজা নদীর মাছ।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও নদীতে শৃঙ্খলা বজায় রাখতে ও দুর্ঘটনা এড়াতে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

পূর্ণভবা নদীতে এমন মাছের প্রাচুর্যে খুশি স্থানীয় জেলেরা। তাদের মতে, প্রকৃতির দান এভাবে ফিরে আসা মানে নদী আবারও জীবন্ত হয়ে উঠছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat