×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ
  • প্রকাশিত : ২০২০-০৮-৩১
  • ৩০৮ বার পঠিত

স্বাধীনবাংলা, জামালপুর প্রতিনিধি

 জামালপুরের মেলান্দহ উপজেলায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক খালেক আকন্দ (৫৫) ও পাঁচ বছর বয়সের আমানুল্লাহ আকাশ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ৩০ আগস্ট দুপুরে উপজেলার ঘোষেরপাড়া ও মেলান্দহ পৌরসভার কাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৩০ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে মেলান্দহ পৌরসভার কাজিরপাড়া এলাকার ইসমাইল হোসেনের পাঁচ বছর বয়সের ছেলে আমানুল্লাহ আকাশ বাড়ির পাশে খেলছিল। এ সময় বিদ্যুতের খুঁটির সাথে ডিশ লাইনের ঝুলন্ত জিআই তারে স্পর্শ করার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু আকাশ।

একই দিন দুপুর ২টার দিকে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের পশ্চিম ঘোষেরপাড়া গ্রামের কৃষক খালেক আকন্দ বাড়ির পাশে জমিতে পানি সেচের জন্য সেচপাম্পের সুইচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে মেলান্দহ উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পশ্চিম ঘোষেরপাড়া গ্রামের মৃত আইয়ুব আলী মুন্সীর ছেলে তিনি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন কৃষক ও এক শিশু মারা যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat