×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১০-১২
  • ১২৩ বার পঠিত
মো: রিয়াজ,স্টাফ রিপোর্টার শেরপুর ;

শেরপুরের চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃগী নদীর পাড়ে একটি বাড়ি থেকে মাদকাসক্ত নারীর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রামকৃষ্ণপুর মৃত ফরিদ পাগলার স্ত্রী। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সকাল ১০টায় স্থানীয়রা মৃগী নদীর পাড়ে একটি বাড়িতে মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ওই নারী রামকৃষ্ণপুর মৃত ফরিদ পাগলার স্ত্রী। বছর তিনেক আগে ফরিদ পাগলা মারা যান। ফরিদ পাগলা মাজার থেকে এ নারীকে বিয়ে করে নিয়ে আসেন। তিনিও  বিভিন্ন মাজারে মাজারে ঘুরতেন এবং গ্রামের বিভিন্ন জায়গায় বসে গাঁজা সেবন করতেন বলে জানান স্থানীয়রা।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার। 

অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁঞা  জানান, মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat