×
সদ্য প্রাপ্ত:
একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৫-১০-১৮
  • ১২৫ বার পঠিত
শাখাওয়াত হোসেন, সোনাগাজী প্রতিনিধি;

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সংগঠন (ব্রাফা)-এর উদ্যোগে শনিবার (১৮ অক্টোবর ২০২৫) দুপুর ১২টায় ফেনীর সোনাগাজী উপজেলার নিউ হারবি কাবাব রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন কমিটি পরিচিতি সভা ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাপ্টেন (অব.) এম. আবুল হাসেম এবং সঞ্চালনা করেন সার্জেন্ট (অব.) জসিম উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) এম. সোলায়মান, বিশেষ অতিথি ছিলেন পেটি অফিসার (অব.) হাবিব উল্লা বাহার, সভাপতি, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা, ফেনী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত রাখা এবং অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণে ব্রাফা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।” তিনি সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান।

নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইসরাইল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন সার্জেন্ট (অব.) লিয়াকত আলী।
বিদায়ী কমিটির সভাপতি কর্পোরাল (অব.) মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) আব্দুল হক নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি সার্জেন্ট আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট (অব.) ইমাম হোসেন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক কর্পোরাল (অব.) সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক কর্পোরাল নুরুল আফছারসহ সংগঠনের সদস্যবৃন্দ।

সম্মেলনে অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

নতুন কমিটি প্রতিশ্রুতি ব্যক্ত করে যে তারা ব্রাফাকে আরও কার্যকর ও গতিশীল সংগঠনে রূপ দিতে একযোগে কাজ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat