×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১০-২১
  • ১৫৫ বার পঠিত
মাহাবুবুল ইসলাম আবির:

রাজধানীর কাপ্তানবাজার এলাকা হতে ১০০০০ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের ডিবি-গুলশান বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ জিয়াউল হক (৩৮) ২। মোঃ আব্দুল্লাহ (৩০) ৩। মোঃ ফয়সাল (২৪) ও ৪। মোঃ শাহজাহান (২৫)।
সোমবার (২০ অক্টোবর ২০২৫) রাত ১১:৪৫ ঘটিকায় ঢাকার ওয়ারী থানাধীন নবাবপুর এলাকায় কাপ্তানবাজার কমপ্লেক্স-২ এর সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদেরকে ইয়াবা ও মাইক্রোবাসসহ গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম।
 
সোমবার বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ঢাকায় প্রবেশ করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঢাকার ওয়ারী থানাধীন নবাবপুর এলাকায় কাপ্তানবাজার কমপ্লেক্স-২ এর সামনের পাকা রাস্তার উপর ডিবি পুলিশের একটি টিম ব্যারিকেড দিয়ে চেকপোস্ট স্থাপন করে। কাঙ্ক্ষিত মাইক্রোবাসটি আসলে থামার সংকেত দেয়া হয়। পরবর্তীতে মাইক্রোবাসটি তল্লাশীকালে তাদের নিকট হতে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১০০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নোয়াহ মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat