×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১০-২২
  • ১২৪ বার পঠিত
প্রণয় দাশগুপ্ত শিমুল, চট্টগ্রাম 

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার আওতাধীন রসুলবাগ আবাসিক এলাকায় এক বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) রাত আনুমানিক নয়টার দিকে এ ঘটনা ঘটে। চোরের দল জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।

তথ্যসূত্রে জানা গেছে, রসুলবাগ আবাসিক এলাকার এ-ব্লকের মাহফুজ বিল্ডিংয়ের নিচতলায় এ চুরির ঘটনা ঘটে। ঘটনার সময় বাসায় কেউ উপস্থিত ছিলেন না; পরিবারের সদস্যরা সবাই একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে বাইরে ছিলেন।

ভুক্তভোগী জানান, “রাত দশটার দিকে বাসায় ফিরে দরজা খুলতে গেলে দেখি ভেতর থেকে লক করা। তখনই সন্দেহ হয় কিছু একটা হয়েছে। দারোয়ান ও প্রতিবেশীদের সঙ্গে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি ঘরের সবকিছু এলোমেলো — আলমারির তালা ভাঙা, কাপড়চোপড় ছড়ানো। তখনই বুঝতে পারি বাসায় চুরি হয়েছে।”

তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের প্রায় ১২–১৩ ভরি স্বর্ণালঙ্কার, দুই লাখ টাকার মতো নগদ অর্থ ও বেশ কিছু দামি পোশাক ও জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোরেরা। সবকিছু শেষ হয়ে গেছে।”

ঘটনার খবর পেয়ে বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন। তিনি ঘটনাস্থলে গিয়ে চুরির আলামত পান এবং ভুক্তভোগী পরিবারকে মানসিকভাবে সাহসী থাকার আহ্বান জানান।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, “আমরা ঘটনাটি জানার পরই এসআই রেজাউলের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি। তারা গিয়ে চুরির সত্যতা পেয়েছে। ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ নেওয়া হয়েছে, যা সাধারণ ডায়েরি (জিডি) আকারে রেকর্ড করা হয়েছে। চোরদের শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।”

এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, সম্প্রতি এলাকায় টহল কমে যাওয়ায় চুরির ঘটনা বেড়ে গেছে। দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat