×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১০-২৫
  • ১৪৯ বার পঠিত
ফেনী প্রতিনিধি:

ফেনী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, তৈরি পোশাক ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য এক কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২৫ অক্টোবর) সকালে ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৪ অক্টোবর) রাতে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় এবং চট্টগ্রামের জোরারগঞ্জ থানার সীমান্তবর্তী এলাকায় বিজিবির একাধিক দল অভিযান পরিচালনা করে। এতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, পোশাক এবং গরু জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন আরও জানান, ফেনী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ১২০ দশমিক ০৯ কিলোমিটার সীমান্ত এলাকায় ১৭টি বিওপি চোরাচালান রোধে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে। চলতি মাসে এ ব্যাটালিয়ন মোট ২ কোটি ৯৯ লাখ ১৭ হাজার ১৫৫ টাকার বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ৪ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান এবং সুবেদার মেজর আবুল কালাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat