×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ
  • প্রকাশিত : ২০২৫-১০-২৫
  • ১১২ বার পঠিত
এমদাদুল হক, স্টাফ রিপোর্টার, জামালপুর: 

জামালপুরে শহরের দড়িপাড়া এলাকায় (শুক্রবার) ২৪ অক্টোবর  সকাল ৭টার দিকে  জামালপুর সদর থানা পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে । এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাসও জব্দ করা হয়।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ, পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুস সাকিবের নেতৃত্বে এসআই মোঃ শহিদুল ইসলাম  এস আই সাইফুল ইসলাম, এস আই আক্রাম হোসেন,এ এস আই আমির হামজাসহ ,  পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।

তিনি আরও জানান, কক্সবাজার থেকে একটি বাসযোগে বিপুল পরিমাণ ইয়াবা জামালপুরে আনা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ দড়িপাড়া এলাকায় মেসার্স স্নিগ্ধা মটরসের সামনে পাকা সড়কে বাসটি থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশির সময় দুইজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ২২,০০০ (বাইশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের ডিগ্রীরচর পশ্চিমপাড়ার মৃত হাসমত আলীর ছেলে মোঃ আব্দুল মতিন (৪৭) এবং তার স্ত্রী মোছাঃ শাহিদা বেগম (৩৫)। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা বলেন," অফিসার ইনচার্জ নাজমুস সাকিব যোগদানের পরপরই তার দক্ষ নেতৃত্বে বিপুল পরিমাণ ইয়াবাসহ একটি বাস জব্দ করা হয়েছে,।এটি জামালপুর পুলিশের জন্য উল্ল্যেখ যোগ্য সাফল্য। জামালপুর জেলাকে মাদকমুক্ত করার জন্য এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat