×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১০-২৫
  • ১৪২ বার পঠিত

জিয়াউল হক বাপ্পি, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি :


বিএনপি নেতা নুরুল আমিন ফটিকের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ছাগলনাইয়ার রাধানগর ইউনিয়নের নতুন করৈয়া বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে  নুরুল আমিন ফটিকের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের করে।  তাঁকে দ্রুত মুক্তি দিতে হবে এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে। মানববন্ধনে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা  ও এলাকাবাসীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat