×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-১০-২৬
  • ১৪১ বার পঠিত
ফুলগাজী প্রতিনিধিঃ

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাটের গজারিয়া বাজার এলাকায় ভারতীয় কাপড়বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রকি (৩০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিন যাত্রী।

দুর্ঘটনাটি ঘটেছে রবিবার (২৬ অক্টোবর) ভোর ছয়টার দিকে।

স্থানীয় বাসিন্দা ইঞ্জিনিয়ার শাহীন জানান, সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। নিহত চালকের মরদেহ স্থানীয়দের সহযোগিতায় পুলিশ উদ্ধার করে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ভারতীয় কাপড়বোঝাই পিকআপ ভ্যান ও কাপড় আটক করে এলাকাবাসী। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এসে গাড়িটি ও কাপড়গুলো তাদের নিয়ন্ত্রণে নেয়।

জানা গেছে, আহত তিনজন পরশুরামের মোহাম্মদপুর এলাকা থেকে চট্টগ্রামে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন। পথে আমজাদহাটের গজারিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত রকির মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাস্থল থেকে দুটি গাড়িই জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat