×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১০-২৭
  • ১৩৩ বার পঠিত
মো: রিয়াজ স্টাফ রিপোর্টার (শেরপুর) 
শেরপুরে মিনি ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে। 

আজ (সোমবার, ২৭ অক্টোবর) দুপুরে শেরপুর পৌরসভাধীন মধ্যশেরী মহল্লায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত অটোরিকশা করে পাঁচজন যাত্রী শেরপুর জেলা শহরে আসছিল। এদিকে জেলা শহর থেকে জামালপুরগামী একটি মিনি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হলে  ঘটনাস্থলে অটোরিকশার পাঁচ যাত্রী গুরুতর আহত হয়।

আহতরা হলেন-জেলা শহরের চকপাঠক মহল্লার বাসিন্দা মো হামিদ মিয়া (২৬), পিতা: মজিবর রহমান, মোস্তাক আলী (২৫), পিতা: মোজাহার আলী, সদরের চরপক্ষিমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামের আনিকা আক্তার (৯), আবির হোসেন (৪), পিতা: এখলাছ আলী এবং চরমোচারিয়া ইউনিয়নের মনি বেগম (৩৫), স্বামী: ফারুক আহম্মেদ।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করান। এদের মধ্যে মনি বেগমের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার করা হয়। 

এ বিষয়ে জেলা সদর হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আনিকা আক্তার জানান, সড়ক দুর্ঘটনায় আহত পাঁচ জনের মধ্যে দুইজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গিয়েছেন এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat