×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১০-২৮
  • ১২৬ বার পঠিত
নাদিমুল আল তানভীর, কুমিল্লা (উত্তর) প্রতিনিধি :

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর যৌথ টিম। সোমবার (২৮ অক্টোবর) মধ্যরাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন। আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে পরিচালিত এই অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে ১৪নং নবীপুর (পূর্ব) ইউনিয়নের বাখরনগর এলাকায় এক দম্পতি মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় হালিমা বেগম নামের এক নারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দুইশত টাকা অর্থদণ্ড ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া ১৪নং নবীপুর (পশ্চিম) ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় আরেক দম্পতি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তল্লাশি চালিয়ে আকলিমা আক্তার নামের এক নারীর পার্স থেকে ৭৮ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬৫ হাজার ৪২০ টাকা জব্দ করা হয়। তার স্বামী পলাতক রয়েছেন। এ ঘটনায় আকলিমা আক্তার ও তার স্বামীর বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর টহল নিয়মিত চলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat