×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট
  • প্রকাশিত : ২০২৫-১১-১৭
  • ১৬৪ বার পঠিত
রিয়ানা আমিন: 
সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদেরকে জুলাই অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগের বিচার যে মাত্রার, সেই তুলনায় তাকে হাজারবার ফাঁসি দিলেও কম হবে।

তিনি আরও বলেন, ৫ আগস্টেই শেখ হাসিনার ‘অন্যায়-অপরাধের’ বিচার জনগণের রায়ের মাধ্যমে হয়ে গেছে। এখন শুধু আদালতের আনুষ্ঠানিক রায় প্রকাশ বাকি। তার দাবি, যে অপরাধ করেছে শেখ হাসিনা, তার জন্য হাজারবার ফাঁসি হলেও তা যথেষ্ট নয়।
তিনি আরও জানান, গুম-খুনসহ নানা নির্যাতনের শিকার পরিবারগুলো গত ১৭ বছর ধরে ন্যায়বিচার প্রত্যাশা করছে। তাদের একটাই দাবি, শেখ হাসিনার ফাঁসি কার্যকর করা হোক।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই প্রত্যাশা অপূর্ণ হওয়ার কোনো কারণ নেই, কারণ ৫ আগস্টেই জনগণ তাদের রায় জানিয়ে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat