×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট
  • প্রকাশিত : ২০২৫-১১-২৪
  • ১৩৫ বার পঠিত
গাজীপুর জেলা প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবির দুই ঘণ্টার মধ্যে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করেছে। এ সময় গ্রেফতার হয়েছে অপহরণকারী। রোববার টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ তথ্য জানায়। গ্রেফতারকৃত আসামি সানি দিনাজপুরের বিরল থানার কাশিবাড়ি গ্রামের আনিসুর রহমানের ছেলে। সে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় জনৈক কাশেমের বাড়িতে ভাড়ায় থাকে। অপহৃত রাসেল শেরপুর জেলার শ্রীবর্দী থানার তারাকান্দি গ্রামের বাসিন্দা। সে টঙ্গীর আউচপাড়ার মোল্লা বাড়ীতে ভাড়া থাকেন। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় টঙ্গীর আউচপাড়ার মোল্লাবাড়ী এলাকা থেকে রাসেল মিয়াকে অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এরপর ভুক্তভোগীর বোন-জামাই সুন্দর আলী পুলিশকে খবর দিলে অভিযান চালানো হয়। পুলিশ টঙ্গীর মুদাফা এলাকার প্রত্যাশা আবাসন থেকে অপহৃত রাসেলকে উদ্ধার করে। এ সময় রাসেলের মোবাইলসহ অপহরণকারী সানিকে গ্রেফতার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat