×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৫-১২-০৩
  • ৩৯৪ বার পঠিত

এম এ হাসান,লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে লালমোহন মোল্লা জামে মসজিদের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি উপজেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জাতীয়করণ প্রত্যাশী জোট ভোলা জেলা আহবায়ক অধ্যক্ষ আবু জাফর মো. মাইনুদ্দিন, উপজেলা জোটের সদস্য সচিব মো. আলমগীর হোসেন, উপজেলা মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সহ-সভাপতি মাওলানা নেছার উদ্দিন এবং শিক্ষক নেতা মো. মাহাবুব আলম প্রমুখ।

বক্তারা বলেন, ৩০ নভেম্বর দৈনিক কালবেলা পত্রিকায় ‘মিনিস্ট্রি অডিটে ঘুষের রেট এক মাসের বেতন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি অধ্যক্ষ দেলোয়ার আজিজি তার ফেসবুকে শেয়ার করেন। এর জেরে মন্ত্রণালয় নিয়ম বহির্ভূতভাবে তার প্রতিষ্ঠানে চার সদস্যের কমিটি গঠন করে দুইদিনব্যাপী মিনিস্ট্রি অডিটের সিদ্ধান্ত নিয়েছে, যা স্পষ্টতই হয়রানিমূলক।

তারা আরও বলেন, পূর্বে মিনিস্ট্রি অডিট ১০ বছর পরপর একসাথে আট–দশটি প্রতিষ্ঠানে হতো এবং দুইজন কর্মকর্তা দিনে কয়েকটি প্রতিষ্ঠান অডিট করতেন। কিন্তু শুধুমাত্র আজিজির প্রতিষ্ঠানে আলাদা করে চার সদস্যের দল পাঠানো অন্যায় ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রতিষ্ঠানটি ২০১৯ সালে মিনিস্ট্রি অডিট সম্পন্ন করেছে, পুনরায় ২০২৯ সালের আগে অডিট হওয়ার কথা নয় বলেও উল্লেখ করেন তারা।

বক্তারা সতর্ক করে বলেন, এ ধরনের হয়রানিমূলক অডিট চালানো হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
বিক্ষোভে লালমোহন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধান, শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat