×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১২-০৭
  • ১৪৭ বার পঠিত
আনিছুর জামান (টিটু) 
জেলা প্রতিনিধি , নোয়াখালী 

রোববার (৭ নভেম্বর) সকালে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মনু মিজির বাড়ির পারিবারিক কবরস্থানের একটি ভাঙা কবর থেকে বস্তাবন্দি অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে উপজেলার জগদীশপুর গ্রামের মনু মিজির বাড়ির লোকজন তাদের বাড়ির পাশে পারিবারিক কবরস্থান পরিষ্কার করতে যায়। ওই সময় তারা একটি ভাঙ্গা কবরে বস্তাবন্দি ব্যাগ পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিক তারা লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার পুলিশ ও বেগমগঞ্জ মডেল থানার পুলিশকে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে চন্দ্রগঞ্জ ও বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি ব্যাগটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। ব্যাগটি খুলে  ৬টি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ১টি দেশীয় তৈরি পাইপগান পাওয়া গেছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। বর্তমানে অস্ত্রগুলো চন্দ্রগঞ্জ থানা হেফাজতে আছে। এ ঘটনায় পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat