×
সদ্য প্রাপ্ত:
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
  • প্রকাশিত : ২০২৫-১২-০৭
  • ১৩৫ বার পঠিত

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ


ভারতের গোয়ায় ভয়াবহ দুর্ঘটনা। নৈশক্লাবে পার্টি চলাকালীন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। তারপরই  বিধ্বংসী আগুন। ঘটনায় পূড়ে মৃত্যু হয়েছে অন্তত ২৫ জনের। সূত্রে প্রকাশ, তাঁদের মধ্যে কয়েকজন পর্যটক। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। উত্তর গোয়ার আরপোরায় বাগা সমুদ্র সৈকতের কাছে অবস্থিত জনপ্রিয় নৈশক্লাবে বির্চ। শনিবার (৬ ডিসেম্বর ) রাতে সেখানে পার্টি চলছিল। রাত ১টায় আচমকা সেখানে আগুন লেগে যায়। তারপরেই আতংক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী। পর্যটক, সাধারণ মানুষ এবং ক্লাবের কর্মীদের সেখান থেকে উদ্ধার করা হয়। তবে ঘটনায় এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ক্লাবের রান্না ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলেই এই অগ্নিকান্ড। যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দমকল সূত্রে খবর, আগুনের তীব্রতা বেশি থাকার ফলে তা নেভাতে দীর্ঘক্ষণ সময় লাগে। রবিবার (৭ ডিসেম্বর ) ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, " গোয়ার আরপোরায় অগ্নিকান্ডের ঘটনায় আমি মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। গোয়ার মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিস্থিতি সম্পর্কে কথা বলেছি। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সবরকম সহায়তা করবে রাজ্য সরকার। মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে কেন্দ্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat