×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-১২-০৭
  • ১৩৭ বার পঠিত
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের তিন দিন পর আল-আমিন (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে ছাতিয়াইন এলাকার গোয়াইল্লা দিঘির পাড়ের বাঁশঝাড়ে একটি বাঁশের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা। নিহত আল-আমিন ছাতিয়াইন গ্রামের মাসুক মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার মোবাইল ফোন কেনা নিয়ে পরিবারের সঙ্গে মনোমালিন্য হলে আল-আমিন রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সে আর বাড়ি ফেরেনি। তিনদিন ধরে তার কোনো খোঁজ না পেয়ে পরিবার চরম উদ্বেগে পড়েছিল। রোববার সকালে স্থানীয়রা বাঁশঝাড়ে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ নান্নু মিয়া বলেন, “প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও সব দিক বিবেচনায় তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat