×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-১২-০৯
  • ১৪৮ বার পঠিত
রেজাউল করিম, শেরপুর প্রতিনিধি :

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ ‘রজনীগন্ধা’-তে আয়োজিত অনুষ্ঠানে নিহত ৭ পরিবারের প্রত্যেককে ৫ লাখ এবং আহত এক ব্যক্তির পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে চেক বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স।

অনুষ্ঠানে তিনি বলেন, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন চালনায় ট্রাফিক আইন মেনে চলা এবং চালকদের সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। অবৈধ কিংবা লাইসেন্সবিহীন কোনো যানবাহন চলাচল কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।

বিআরটিএ শেরপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) জি. এম. নাদির হোসেন বলেন, দক্ষ চালকের অভাব এবং জনসাধারণের অসচেতনতার কারণে প্রতিনিয়ত সড়কে মূল্যবান প্রাণ ঝরে যাচ্ছে। দুর্ঘটনা রোধে চালক ও যাত্রী উভয়কে আরও সচেতন ও দক্ষ হতে হবে।

তিনি আরও জানান, সড়ক দুর্ঘটনায় আহত বা নিহত ব্যক্তিদের পরিবারের জন্য সরকারের আর্থিক সহায়তা কর্মসূচি অব্যাহত রয়েছে। দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে নির্ধারিত ফরমসহ প্রয়োজনীয় কাগজপত্র বিআরটিএ কার্যালয়ে জমা দিলে যাচাই-বাছাই শেষে সহায়তা প্রদান করা হয়। এ কর্মসূচির আওতায় এবার শেরপুর জেলার নিহত ৭ পরিবারের জন্য মোট ৩৫ লাখ টাকা এবং একজন আহতের পরিবারকে ৩ লাখ টাকাসহ মোট ৩৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, সহকারী পরিচালক (ইঞ্জি) জি. এম. নাদির হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat