×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১২-১০
  • ১৩৪ বার পঠিত

 হালিমা খাতুন:

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন,  এখনো মানবাধিকার রাষ্ট্রিয় ক্ষমতাসীনদের হ্যাঙ্গাওে ঝোলানো। মাধবাধিকার থেকে বঞ্চিত ভাসমান-নদী ভাঙ্গনের শিকার ৩৭ লক্ষ মানুষের পাশাপাশি সারাদেশে সাধারণ মানুষের একটি বড় অংশ। সেই সাথে একাত্তরের মানবতা লঙ্ঘণকারীদের বিচার করতে না পারার ব্যর্থতায় আজ জাতি হিসেবে বাংলাদেশের প্রতিটা মানুষকে মানবাধিকার লঙ্ঘণের শিকার হতে হচ্ছে। কখনো এই পক্ষ, কখনো ওই পক্ষ ক্ষমতায় আসলে দুই পক্ষই মানবাধিকার লঙ্ঘণের রাস্তাটাকে প্রশস্থ করেছে।  

১০ ডিসেম্বর সকালে তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত ৭৭ তম মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। সভায় প্রেসিডিয়াম মেম্বার গাজী মনসুর, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সদস্য মিজান ঢালী, হুমায়ুন কবির জীবন প্রমুখ বক্তব্য রাখেন।

মোমিন মেহেদী এসময় আরো বলেন, নির্মম হলেও সত্য অতিতের মানবাধিকার লঙ্ঘণের রাস্তাকে আরো প্রশস্থ করছে ছাত্রদের সরকার খ্যাত অন্তবর্তী সরকার। যে কারণে অধ্যাপক কলিমুল্লাহর মত শত শত মানুষকে দিনের পর দিন জামিনহীন দিন কাটাতে হচ্ছে। আগে গুম হতো, আর এখন উঠিয়ে নিয়ে যাওয়া হয় ওয়ারেন্ট ব্যতিত। মানবাধিকার লঙ্ঘণের দিক থেকে ১৬ বছরকে হার মানিয়েছে ১৬ মাসের সরকার। তার প্রমাণ ভুড়ি ভুড়ি আছে- ছাত্রদের প্রতিটি আন্দোলনের পাশাপাশি শিক্ষকদের প্রতিটি আন্দোলনে পুলিশের পিকেটিং, সাউন্ডগ্রেনেড হামলা; শ্রমিকদের অধিকার আদায়ের কর্মসূচিকে ভয়ংকরভাবে পণ্ড করবার ঘটনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat