×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৫-১২-১১
  • ১২৪ বার পঠিত
 নীলফামারী জেলা প্রতিনিধি:

কানাডায় পাঠানোর নামে প্রায় ৮৫ জনের নিকট থেকে এক কোটি সাতাশ লাখ টাকা হাতিয়ে নেয়া ভিসা প্রতারক মো. সোহেল রানা বাবু ওরফে সেলসেলা বাবু (২৫) কে গ্রেফতার করেছে নীলফামারীর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এ. বি. এম ফয়জুল ইসলাম ।

গতকাল বুধবার (১০ ডিসেম্বর) সৈয়দপুর উপজেলার খালিসা ধুলিয়া এলাকায় তাঁর নিজ বাড়ি থেকে আটক করা হয় মো. সোহেল রানা বাবু ওরফে সেলসেলা বাবু কে।সে ওই এলাকার মো. আদর আলীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) সিলেট জেলার বালাগঞ্জ থানা এলাকার মৃত ছোয়াব উল্লার ছেলে নিজাম উদ্দিন (৫৬) সহ ৮৫ জন ব্যক্তি এক কোটি সাতাশ লাখ টাকা অনলাইন ভিসা প্রতারণার শিকার হয়ে মৌখিকভাবে জেলা গোয়েন্দা পুলিশকে জানায়। এরই প্রেক্ষিতে জেলা গোয়েন্দা পুলিশ ঘটনার সত্যতা পায় এবং প্রত্যক্ষ ভাবে জড়িত মো. সোহেল রানা বাবু ওরফে সেলসেলা বাবুকে অভিযান পরিচালনা করে আটক করে ।

জেলা গোয়েন্দা পুলিশ আরও জানান, তাঁকে আটকের পর ঘরে তল্লাশি চালিয়ে বিভিন্ন লোকের ১৯ টি জাল পাসপোর্ট সহ টাকা ও পাসপোর্ট গ্রহণের হিসাবের খাতা একটি, একটি সিডনি অস্ট্রেলিয়া Biggest কোম্পানীর আইডি কার্ড, জাল কানাডিয়ান ১০০০ ডলারের ৩৫ টি নোটের বান্ডিল একটি, জাল কানাডিয়ান ৫০০ ডলারের ৩৭ টি নোটের বান্ডিল একটি, জাল কানাডিয়ান ১০০ ডলারের ৩২ টি নোটের বান্ডিল একটি, এছাড়াও অন্যান্য দেশের মুদ্রার পৃথক পৃথক দুটি বান্ডিল যার মধ্যে ১টি বান্ডিলে ৭০টি নোট অপর একটি বান্ডিলে ৪০ টি নোট এছাড়াও প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যান্ড টেলিফোন উদ্ধার করে ।

এ বিষয়ে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. আকতার হোসেন বলেন, আটকের পর জিজ্ঞাসাবাদে সে তাঁর সহযোগী সহ অজ্ঞাতনামা ব্যক্তির সহায়তায় প্রতারণার মাধ্যমে ভুক্তভোগীর কাছে কানাডিয়ান ভিসা দেবার কথা বলে বিকাশ ও নগদ সহ ব্যাংক এর মাধ্যমে বিভিন্ন তারিখ ও সময়ে এক কোটি সাতাশ লাখ টাকা নিয়েছে বলে স্বীকার করেছে।

তিনি আরোও জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সৈয়দপুর থানায় সাইবার সুরক্ষা এবং জাল টাকা ও ডলার থাকায় পেনাল কোড আইনে মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেলা কারাগারে পাঠিয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat