×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৩-০৮-১০
  • ২২৮ বার পঠিত
৪৩ তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতীক্ষার প্রহর শেষ হচ্ছে। যারা লিখিত পরীক্ষায় অংশ নিয়ে ভাইভার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সুসংবাদ। আগামী সপ্তাহেই লিখিতের ফল প্রকাশ করা হবে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার পিএসসির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, ৪৩ তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশের সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ করেছে পিএসসি। আগামী সপ্তাহের প্রথম দিকে ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর দ্রুত সময়ের মধ্যেই মৌখিক পরীক্ষাও শুরু হবে। 

ফল প্রকাশের কতদিনের মধ্যে ভাইবা হবে-এমন প্রশ্নে ওই সূত্রটি জানিয়েছে ১০-১৫ দিনের মধ্যে মৌখিক পরীক্ষা শুরু হবে। 

গত বছরের জুলাইয়ে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। গত বছরের ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ২২৯ প্রার্থী।

৪৩ তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat