×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-১৮
  • ১০৩ বার পঠিত
এইচ এম সবুজ 
চকরিয়া (কক্সবাজার), প্রতিনিধি :

আধিপত্যবাদমুক্ত জুলাই চেতনার বাংলাদেশ গড়ে তুলতে জাতীয় ঐক্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ শাহজাহান।

মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা, চকরিয়া পৌরসভা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ও পেকুয়া উপজেলা শাখার যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ২টায় চকরিয়া সরকারি কলেজ ময়দানে এক বর্ণাঢ্য র্যালি ও র্যালি-পূর্ব বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

চকরিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে একটি বিশাল র্যালি কলেজ চত্বর থেকে শুরু হয়ে চকরিয়া পৌর বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। আয়োজকদের মতে, র্যালিটি চকরিয়া–পেকুয়া অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আকতার আহমদের সভাপতিত্বে এবং চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুবউদ্দিন হেলালি ও মাওলানা সৈয়দ করিমের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মোহাম্মদ শাহজাহান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার শহর জামায়াতের আমির ও চকরিয়া–পেকুয়া সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে শিক্ষার্থীদের দাবির আলোকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে এবং চকরিয়ায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল বশর, পেকুয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ইমতিয়াজ উদ্দীন, চকরিয়া পৌরসভা জামায়াতের আমির আরিফুল কবির, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরিদুল আলমসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান অতিথি মোহাম্মদ শাহজাহান বলেন, বিভক্তির রাজনীতি নয়—দেশ গড়ার রাজনীতিই সময়ের দাবি। তিনি অভিযোগ করে বলেন, মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করে ইতিহাস বিকৃত করেছে। এছাড়া জুলাইয়ের সম্মুখযোদ্ধা হাদির ওপর হত্যাচেষ্টাকে তিনি দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে উল্লেখ করেন।

সমাবেশে বক্তারা স্বাধীনতা ও বিজয়ের প্রকৃত চেতনা বাস্তবায়নে ইসলামভিত্তিক রাজনীতি এবং জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat