×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১২-১৮
  • ১৪৭ বার পঠিত
মোঃ রাফসান জানি, ভোলা

ভোলা জেলার গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)–এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে বুধবার (১৭ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টা ০৫ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার এসআই (নিঃ) মোঃ আবু হানিফ সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান চালিয়ে ভোলা জেলার বোরহানউদ্দিন থানাধীন টগবী ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ হাফিজ ইব্রাহীম মহাবিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর থেকে অভিযুক্তকে আটক করে।

আটক ব্যক্তি হলেন মোঃ হাসনাইন (২৮)। তিনি মোঃ সালেম ও ফাতেমা বিবির ছেলে। তার বাড়ি টগবী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মূলাইপত্তন এলাকায়। আটককৃত আসামীর কাছ থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat