×
সদ্য প্রাপ্ত:
মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-১২-১৮
  • ১২৮ বার পঠিত

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াইয়ে লোমহর্ষক হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্তকে মাঝরাতে গ্রেফতার করল পুলিশ। পিতার হাতে খুন হলো ৭ বছরের শিশুকন্যা। বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় খোয়াই জেলার এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে প্রকাশ, ধারালো অস্ত্র দিয়ে নিজের ৭ বছরের মেয়েকে নির্মমভাবে হত্যা করে অভিযুক্ত বাবা। শিশুটির দাদু ঘরের ভেতরে ঢুকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার পর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। গভীর রাতে অভিযুক্ত শিশুটির বাবা আশীষ দেবনাথকে তাদের বাড়ির পেছনের একটি জঙ্গল এলাকা থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ) সকালে ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে গুরুত্বপূর্ণ প্রমান সংগ্রহ করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে নিদিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat