×
সদ্য প্রাপ্ত:
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • প্রকাশিত : ২০২৫-১২-২০
  • ২১৩ বার পঠিত

এমদাদুল হক, স্টাফ রিপোর্টার, জামালপুর


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী হত্যার প্রতিবাদে জামালপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেছে বৈষম্যবিরোধী ছাত্র জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫ খ্রি.) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিট থেকে জামালপুর রেলওয়ে স্টেশনের গেটপাড় এলাকায় রেললাইনের পাশে গাড়ির টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৮০ থেকে ১০০ জন স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র জনতা এ বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভের ফলে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি জামালপুর রেলওয়ে থানাধীন বনপাড়া কবরস্থান নামক এলাকায় প্রায় ৪০ মিনিট দণ্ডায়মান অবস্থায় আটকে থাকে।

পরবর্তীতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ও জেলা পুলিশের যৌথ মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিক্ষোভকারীরা রেললাইন থেকে সরে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এরপর তিস্তা এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা পুনরায় শুরু করে।

ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় কোনো অপ্রীতিকর ঘটনা বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat