×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-২০
  • ১৯৯ বার পঠিত
মোঃ সাব্বির আহমেদ
মাদারীপুর স্টাফ রিপোর্টার।

মাদারীপুর সদর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মাহফুজ রহমান (১৫) নামে এক কিশোর। বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা আরোহী ওই কিশোরের মৃত্যু হয়। এই ঘটনায় কিশোরের মা ও খালা গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


শনিবার( ২০ ডিসেম্বর ) বিকেলে সদর উপজেলার খাগদী নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত মাহফুজ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার সোনাটিয়া গ্রামের ফিরোজ শাহ’র সন্তান। দুর্ঘটনার সময় মাহফুজ তার মা মাহমুদা বেগম (৩৫) ও খালা নুরুন্নাহার বেগমের (৪৫) সাথে একটি অটোরিকশা করে নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে মোস্তফাপুরের দিকে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, অটোরিকশাটি খাগদী এলাকা অতিক্রম করার সময় পেছন থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেল সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাহফুজের মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত আহত মাহমুদা বেগম ও নুরুন্নাহার বেগমকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক মোটরসাইকেলটি শনাক্ত করার চেষ্টা চলছে এবং এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat